
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মাদক ও দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খেলাফত মজলিশ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখা খেলাফত মজলিশ এ কর্মসূচী পালন করে।
শুক্রবার বাদ আছর পৌর শহরের গো-হাটা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী নজরুল একাডেমী গেইটে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি রমজান আলী, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, খেলাফত মজলিশ ত্রিশাল পৌর শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান নোমান, মাওলানা মাসুদ, হাফেজ আল আমিন সাইফ, মোহাম্মদ তোফায়েল আহমদ সোহাগ, সিয়াম প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...