
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে সদর উপজেলার মধুপুর বাজার ও মসজিদ রোড সংলগ্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।
অভিযানকালে একটি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় একটি মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ছয়টি দোকানে হালনাগাদ মূল্যতালিকা না থাকা এবং প্রকাশ্যে মূল্যতালিকা প্রদর্শন না করায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর আওতায় আরও ছয়টি মামলা করা হয়।
সব মিলিয়ে মোট সাতটি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।
এছাড়া জেলা শহরের শাপলা চত্বর এলাকায় বিভিন্ন হোটেল ও খাবারের দোকান পরিদর্শন করে ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে প্রস্তুত ও বিক্রয় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এ সময় সংশ্লিষ্ট হোটেল ও দোকান মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব জানান, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং প্রকাশ্যে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...