
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ০৫ নং রসুলপুর ইউনিয়ন শাখা বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শামীম রেজা চৌধুরী (বাদশা)।

এ সময় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে, যেখানে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বিএনপির ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ বহন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য রসুলপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান উপস্থিত নেতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...