
মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ (বিশ) পিস ইয়াবাসহ মোঃ কাইউম আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল শুক্রবার (৩ জুলাই, ২০২৬) রাত ১১:০০ ঘটিকায় রহনপুর পৌরসভার পুরাতন বড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কাইউম আলী রহনপুর পুরাতন বাজার এলাকার মৃত হাসান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস দল গঠন করা হয়।
গোমস্তাপুর থানার এসআই (নিঃ) ইকবাল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল রহনপুর পৌরসভার পুরাতন বড় বাজারস্থ শ্রী সন্দিপ চন্দ্র রায়ের কর্মদশকর্মা ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে কাইউম আলীকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে গোমস্তাপুর থানা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের