
আবুল হাসনাত তুহিন ফেনী:-দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদি কার্যকরী কমিটির প্রথম সভা শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন,দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম।
প্রেস ক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এবং দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন।
সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম এ তাহের ও এমাম হোসেন এমাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম ও আলমগীর ননী, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও এ.টি.এম. আজহারুল হক, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন পিয়াস, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, নির্বাহী সদস্য আবুল হাসনাত তুহিন, মোহাম্মদ ইউসুফ, শাখাওয়াত হোসেন, সুমন পাটোয়ারী, জিয়া উদ্দিন, ফখরুল ইসলাম, দেওয়ান মো. ইকবাল, ফেরদৌস আহমদ হিরন, এ.টি.এম. আতিকুল ইসলাম ও মোজাম্মেল হক হাছান প্রমুখ।

সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ, সদস্যদের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে স্থানীয় উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গণমানুষের প্রত্যাশা সংবাদে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। দাগনভূঞা প্রেস ক্লাব অতীতের সুনাম অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”
সভায় অতিথিরাও ক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং জনকল্যাণে গঠনমূলক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ক্লাবের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...