
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় পৌরসভা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়, এবারের বাজেটটি আয়-ব্যয়ের ভারসাম্যের ওপর ভিত্তি করে একটি উন্নয়নমুখী বাজেট হিসেবে প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা।
বিপরীতে মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।
মোট রাজস্ব আয়: ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা।উন্নয়ন আয়: ২৭ কোটি ১৬ লাখ টাকা।রাজস্ব খাতে ব্যয়: ৮ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা।উন্নয়ন খাতে ব্যয়: ২৭ কোটি ১৬ লাখ টাকা।
এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে অবকাঠামোগত উন্নয়নকে। শহরের আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে আইইউজিআইপি (IUGIP) প্রকল্পের আওতায় ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় কোভিড-১৯ মোকাবিলায় ৩ কোটি টাকার একটি বিশেষ তহবিল সংযোজন করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন: সহকারী প্রকৌশলী আব্দুল মালেক
পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক ,ভারপ্রাপ্ত পৌর প্রশাসনিক কর্মকর্তা শরওয়ার জাহান সেলিম,লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি জানান, এই বাজেট বাস্তবায়িত হলে রহনপুর পৌরসভা একটি আধুনিক ও জনবান্ধব শহর হিসেবে গড়ে ওঠার পথে আরও একধাপ এগিয়ে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...