
মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন।
শনিবার সকাল ১০টার কিছু পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মিলনের কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এই সম্মিলন চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই আয়োজন করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতার শিকার হচ্ছে। ‘মব ভায়োলেন্স’-এর মাধ্যমে এসব হামলা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে তারা মন্তব্য করেন। এমন প্রেক্ষাপটে এসব ঘটনার প্রতিবাদ জানানো এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে একজোট হওয়ার লক্ষ্যেই এই গণমাধ্যম সম্মিলনের আয়োজন।
এর আগে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ওই সভায় নোয়াব সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের নিয়ে বৃহত্তর মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় আজকের এই গণমাধ্যম সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...