
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ঘোষিত নতুন সময়সূচি বাস্তবায়নের দ্বিতীয় দিনে রাজধানীতে দোকানপাট খোলা ও বন্ধ রাখার ক্ষেত্রে মিশ্র চিত্র দেখা গেছে।
শনিবার (৪ এপ্রিল) দেখা যায়, নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার পর প্রধান সড়কসংলগ্ন বড় মার্কেট ও শপিংমলগুলো বন্ধ থাকলেও মহল্লার ভেতরের অধিকাংশ ছোট-বড় দোকান, হোটেল ও ক্যাফে খোলা রয়েছে।
রাজধানীর নর্দা, কুড়িল, খিলক্ষেত ও উত্তরা এলাকা ঘুরে দেখা যায়, সন্ধ্যা ৬টার পর থেকেই প্রগতি সরণি এলাকার যমুনা ফিউচার পার্ক বন্ধ রাখা হয়েছে। একইভাবে প্রধান সড়কসংলগ্ন বেশির ভাগ বিপণিবিতান ও শপিংমল তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। বিশেষ করে খিলক্ষেত ও উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়।
তবে প্রধান সড়কের বাইরের চিত্র কিছুটা ভিন্ন। আবাসিক এলাকার ভেতরের মহল্লাগুলোতে অধিকাংশ দোকানপাটই খোলা থাকতে দেখা গেছে। সেখানে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বিক্রি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হোটেল, ক্যাফে ও ছোটোখাটো খাবারের দোকানগুলোও স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছে।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে। ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করার নির্দেশনা রয়েছে।
পাশাপাশি দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে। তবে কাঁচাবাজার, ফার্মেসি, হোটেলসহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।
এদিকে দোকানপাট বন্ধের এই নতুন সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির নেতারা সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বেলা ১১টা থেকে দোকান খোলার প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, দেশের প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও বিপুলসংখ্যক কর্মচারীর জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...