
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার ফলে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।
এর আগে উপদেষ্টা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় আসিফ মাহমুদ রংপুর বিভাগে উন্নয়ন না হওয়ার পেছনে বিগত সরকারের অনীহাকে দায়ী করেন। সেই সঙ্গে বিশেষ বিশেষ এলাকায় উন্নয়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...