
নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে শিশু মৃত্যুর মর্মান্তিক রেশ কাটতে না কাটতে আবারও দুই শিশু মৃত্যু হয়েছে। একদিন আগে রায়পুরা উপজেলা পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। চার শিশুর মৃত্যুর শোক শেষ না হতেই বিয়ে রবাড়িতে বেড়াতে এসে বিলের পানিতে গোসল করতে নেমে আরও দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা দুপুরের দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮), চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। এর মধ্যে লামিয়া স্থানীয় একটি মাদরাসা ও জান্নাতি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী।
এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা ও শ্রীনগরের ভেলুয়ারচরে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হলো।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে শিশু লামিয়া আক্তার । পরে সেখানে শিশু জান্নাতির সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে।
এক পর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবার নিহতদের লাশ নিয়ে যায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, আজ পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে চার মাদরাসা শিক্ষার্থী তাবিয়া, জান্নাত, সুমাইয়া ও আয়েশা পানিতে ডুবে মারা যায়। সেই ঘটনার শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে আরও দুই কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় পুরো এলাকার শোকাহত মানুষ গভীর বেদনায় স্তব্ধ হয়ে পড়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...