
অনেকটা গোপনে বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি।
আফ্রিদির বিয়ের পর তার স্ত্রীর পরিচয় নিয়ে বিভ্রাটের সৃষ্টি হয়েছে। প্রথমে দাবি করা হয়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। যিনি টিকটকে বেশ পরিচিত।
তবে রাইসা জানালেন, তিনি নন জমজ বোন রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছেন এই তরুণী।
মূলত রাইসা ও রিজা জমজ বোন। তাদের দু’জনের চেহারার বেশ মিল রয়েছে। যে কারণে অনেকেই রিসাকে রাইসা ভেবে তৌহিদ আফ্রিদির বউ বলে পরিচয় দিচ্ছেন।
বিষয়টি নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েছেন রাইসা। কারণ তিনি আগে থেকেই বিবাহিত। ফলে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তাতে করে ক্ষতির শিকার হচ্ছেন এই তরুণী।
এ বিষয়ে রাইসা বলেন, ‘আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। বিষয়গুলো নিয়ে আমি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’
এই তরুণী আরও বলেন, ‘পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে আফ্রিদি ও রিসার কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। এরপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বিয়ে নিয়ে তৌহিদ আফ্রিদির ভাষ্য, ‘মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।’
উল্লেখ্য, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লাখের বেশি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...