• ঢাকা রাজনীতি
  • রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৪:০৩ পূর্বাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

লিখন রাজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর নির্দেশনায় ওমর হোসেনের নেতৃত্বে  রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি‌টি বের হয়ে গোলাকান্দাইল -ভূলতায় ঢাকা সিলেট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‍্যালি শেষে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।