
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আস্থা সিভিক প্ল্যাটফর্মের লক্ষ্মীছড়ি প্রতিনিধি সদস্য ও সাংবাদিক মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “লক্ষ্মীছড়ি উপজেলা অনেক পিছিয়ে আছে। তবে যুব সমাজ এগিয়ে এলে, একযোগে কাজ করলে উপজেলা উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে যাবে।”
তিনি ইয়ুথ গ্রুপের সদস্যদের প্রান্তিক ও অসহায় মানুষের তালিকা তৈরি করে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান। এছাড়া ভোটার নিবন্ধন, জন্ম নিবন্ধন সচেতনতা ও ঝরে পড়া শিশুদের তালিকা প্রণয়নে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
সভাপতিত্ব করেন ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সবিতা চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।
প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আস্থা প্রকল্প ও তৃণমূল উন্নয়ন সংস্থার কার্যক্রম তুলে ধরেন এবং সভা সঞ্চালনা করেন।
সভার শেষ পর্যায়ে ইয়ুথ গ্রুপ আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে রয়েছে কলেজ, ইউনিয়ন পরিষদ ও সরকারি দফতরে অধিপরামর্শ সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিন বর্জনে জনসচেতনতামূলক প্রচারাভিযান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...