
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা গ্রাম হতে ১০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল(৪৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পোর্টথানা সূত্রে জানা গেছে,আজ(১৪ আগষ্ট) জেলার অভ্যন্তরে মাদক পাচারের উদ্দেশ্যে মাদক বিক্রেতারা বারোপোতায় অবস্থান নিচ্ছে,এমন গোপণ সংবাদ পেয়ে থানার এএসআই(নিঃ) এসএম আইয়ুব আলী তার সংগীয় কয়েকজন পুলিশ সদস্য সহ সকাল ৯’২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বারোপোতা গ্রামে অভিযান চালায়।
ঐ গ্রামের কদমতলা টু বারোপোতাগামী রোডস্থ জনৈক বিল্লাল হোসেনের চায়ের দোকানের পাশে অবস্থান নেয় পুলিশ। তথ্য অনুযায়ী ঐ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকা আসামী রমজানের গতিবিধি সন্দেহ দেখা দিলে,পুলিশ তাকে ব্যপক জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশী করে দুই পায়ের সাথে বিশেষ কায়দায় লুকানো ১০ (দশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০.০০০(ত্রিশ হাজার) টাকা।
আসামীর নাম ও ঠিকানাঃ- নামঃ- মোঃ রমজান মোড়ল (৪৮)
পিতার নাম: মৃত আকবর মোড়ল মাতার নাম: মৃত আমেনা খাতুন
গ্রাম- পাঁচ ভুলট, থানা- শার্শা, জেলা -যশোর।
ফেন্সিডিল উদ্ধার এবং আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানান,”অত্র থানা এলাকায় মাদক পাচার,চোরাচালান রোধ এবং বিভিন্ন অপরাধ দমনে সন্মানিত যশোর জেলা পুলিশ সুপার(এসপি) রওনক জাহান মহোদয়ের নির্দেশে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। এরই ধাহাবাহিকতায় আজ বারোপোতায় অভিযান চালিয়ে মারণঘাতি ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল কে গ্রেফতার করা হয়”।
আসামী রমজান মোড়লের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...