
মোঃ মিজান, লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ায় আজ বৃহস্পতিবার (১৭জুলাই) শহীদদের স্মরণে লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে কোরআনখানি,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক কায়সার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর,প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএইচ রাব্বি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য এমএম আহমদ মনির, অধ্যাপক আবদুল খালেক,মুহাম্মদ রায়হান সিকদার,দেলোয়ার হোসেন রশিদি, সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ,আবদুল ওয়াহাব,নাহিয়ান চৌধুরী, মোছাদ্দেক হোসাইন,মোহাম্মদ ইউসুফ।
সভায় বক্তারা জানান, ২৪শে জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যেভাবে ভূমিকা রেখেছে, তা আমাদের স্মরণ রেখে শিক্ষা নিতে হবে। দেশ, জাতি ও সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে।
তা স্বীকার করে আমাদের জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।বক্তারা আরও বলেন, জুলাই শহীদ দিবস’ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায় যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
দোয়া মাহফিলে গণ-অভ্যুত্থানে জীবন উসর্গকারী সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া মা মনি হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা রশিদ আহমদ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...