
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালন না করে অশ্লীল নাচ, গান ও আনন্দ উৎসব পরিবেশন করার দায়ে সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জয়পুরহাট জেলা শাখার আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদের বহিষ্কার আদেশ জানানো হয়।
বহিষ্কারাদেশ পত্রে জানানো হয়, ৩০ মে ২০২৬ তারিখে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রাহমানের শাহাদাৎ বার্ষিকী ছিল। সারাদেশে যা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
কিন্তু অতিব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে, আপনাদের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোন কর্মসূচী পালন করেন নাই।
বরং তারা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গান সহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাদের দ্বারা এহেন সাংগঠনিক কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর।
৩০ মে এ ধরনের অশ্লীল কৰ্মকান্ডে জড়িত থাকার কারনে তাঁদের দু’জনকে যথাক্রমে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল হতে বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচি পালন না করে, ব্যানারে বিএনপি নেতা ও এমপির নাম ব্যাবহার করে অশ্লীল নাচ গান সহ আনন্দ উৎসব করা হয়েছে।
বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিগচর হয়েছে। তাদের অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল বহিষ্কার করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...