
মো.সাহিদুল ইসলাম শাহীন: সীমান্তে চোরাচালান ও অবৈধ মাদক পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ২১ বিজিবি’র অধীনস্থ কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় এই বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া ৩৬০ পিস বিভিন্ন ধরনের মোবাইল ফোন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে এলইডিসি ডিসপ্লে (LED Display), চার্জিং ইউএসবি পোর্ট (Charging USB Port), মাইক্রোফোন (Microphone) এবং ডিসপ্লে টাচ স্ক্রিন প্যানেল (Display Touch Screen Panel)।
বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭০,১৫০/- (সত্তর হাজার একশত ৫০) টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তে অপরাধ দমন ও দেশের অর্থনৈতিক ক্ষতি রক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...