
মো.সাহিদুল ইসলাম শাহীন:- ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এক আলোচনা সভা, সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌফিক পারভেজ এবং উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ অফিসার ডা. উম্মে হানী। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে পরবর্তীতে শার্শা উপজেলার শিকড়ী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ৮৬ জন কিশোরী শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কৈশোরকালীন বিভিন্ন সমস্যা ও করণীয়, স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা তথা সুস্বাস্থ্য বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনার শেষে অংশগ্রহণকারী ৮৬ জন কিশোরী শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে বিনামূল্যে একটি করে স্যানিটারি প্যাড এবং ১৫টি করে আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...