
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে দীর্ঘ ২০ বছর পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (২৮ মার্চ) রাতে পর্দা নামলো এই জমকালো আয়োজনের।
গত বৃহস্পতিবার প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
আমাদের যুব সমাজকে খেলাধুলার মাধ্যমেই এগিয়ে নিয়ে যেতে হবে।” এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। কন্যাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, লাঠি খেলা, দড়ি টানাটানি, সাঁতার এবং ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার সব বয়সী মানুষ অংশ নেন। হাজার হাজার ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবে রূপ নেয়।
শনিবার রাতে প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম শহীদ।
উপস্থিত জনতার উদ্দেশে শহিদুল ইসলাম শহীদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমাদের গ্রামের মানুষ নতুন করে আনন্দের দেখা পেয়েছে। দেশনায়ক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের মধ্যে রাখতে এবং গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, স্বৈরাচারী শাসনের পতনের পর শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। বিশেষ করে তরুণদের মাদক থেকে রক্ষা করতে এমন বড় মাপের ক্রীড়া আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আব্দুল হামিদ, সভাপতি, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি। মো. সহিদ আলী, শ্রম বিষয়ক সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি। সাইফুল ইসলাম পিন্টু, যুগ্ম-আহ্বায়ক, উপজেলা যুবদল।
মো. হজরত আলী (সভাপতি) ও আব্দুল ওহাব (সাধারণ সম্পাদক), ৬নং ওয়ার্ড বিএনপি। যুবদল নেতা লাল্টু বিশ্বাস, আতর আলী, লিয়াকত আলীসহ খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...