
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে এবং নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হয়ে জাতির সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং পরিবারের সুনাম বৃদ্ধি পাবে।
সোমবার(১৩ এপ্রিল) দুপুরে পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে কলেজের ছাত্রীনিবাস নির্মাণ করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়ন, বিএম শাখাকে এমপিওভুক্তকরণ এবং কলেজটি জাতীয়করণের বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন।
কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...