
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলা প্রশাসক মো.আজহারুল ইসলাম এর নির্দেশনায় ও শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান এর উদ্যোগে শার্শা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ১টি বাংলা ও ১টি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিতর্ক ক্লাব খোলা হয়েছে।
এ বিষয়ে গতকাল বুধবার(২৩ অক্টোবর) ইউএনও মহোদয় তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে সকলকে অবহিত করেছেন।

ছাত্র-ছাত্রীরা তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা ও নিয়মিত পত্রিকা পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞানবৃদ্ধি,মানসিক বিকাশ ও দক্ষতার উন্নয়ন করতে পারবে বলে তিনি ঐ স্ট্যাটাসে জানিয়েছেন। প্রশাসনের নির্দেশনা পেয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উদ্যোগ চালু করা হয়েছে।

যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এ উদ্যোগ গ্রহণ করে বিতর্ক ও পত্রিকা পাঠের ব্যবস্থা গ্রহণ করেছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট অফিসারবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান শার্শার এই নির্বাহী কর্মকর্তা।
এখনও অত্র উপজেলার যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এই কাজ গুলো করতে পারে নাই, খুব দ্রুততার সাথে এ ব্যবস্থা চালু করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...