
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুকাশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,শুধু পাঠ্যবইয়ের শিক্ষা কিংবা উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়।
পরিপূর্ণ মানুষ হতে হলে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি যার যার ধর্মের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে মানবিক,ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ শেখাতে সজাগ দৃষ্টি রাখতে হবে শিক্ষকদের। নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে ভূমিকা রাখতে হবে।
সোমবার ২৪ ফেব্রয়ারী দুপুরে গোয়াইনঘাট উপজেলার পুকাশ স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পুকাশ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোয়াইনঘট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন,অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া ম্যানেজার শেলী তেরেজা কস্তা,প্রোগৃরাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম,৩ নং ওয়ার্ড সদস্য মাসুক আহমদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিদ উল্লাহ,মোঃ আখতারুজ্জামান,মোঃ জালাল উদ্দিন,বদরুল ইসলাম,নুর ইসলাম সহ শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা লোকসংগীত, দেশাত্মবোধক গান, ছড়া, কবিতা আবৃত্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মঞ্চ নাটক প্রদর্শন করে। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...