
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে যাত্রীদের ভোগান্তি দূর করার লক্ষ্যে অনলাইন বাস টিকিটিং সেবার উদ্বোধন করা হয়েছে। (সোমবার, ৬ জানুয়ারি) দুপুরে অনলাইন প্লাটফর্ম ‘আওয়ার শেরপুর’ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিকিট বুকিংয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার গাজী আশিক বাহার, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, বাস মালিক সুব্রত রায়, আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেনসহ অনেকেই।
বক্তারা বলেন, ওয়েবসাইটে নিজের আসন নিজে পছন্দ করাসহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। উদ্বোধন উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন যাত্রী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবে।
এছাড়াও প্রথম ১শ জন যাত্রীর জন্য থাকছে ১০ শতাংশ ছাড়। প্রথমদিকে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও এলিট এক্সপ্রেস বাস অনলাইনে টিকিটিংয়ে যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে সব বাস অনলাইনের আওতায় আসবে বলেও জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...