
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়েছে। একই সাথে প্রতিটি ট্রাককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যার মোট পরিমাণ ৭ লাখ ৫০ হাজার টাকা।
গতকাল সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। এ অভিযানে তাকে সহায়তা করেন স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, দঅবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ বালু পরিবহনের অপরাধে ১৫টি ট্রাক আটকের পর ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...