
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকার ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৪০) নামে এক ইজিবাইক (অটোরিকশা) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে তাতালপুর-কারারপাড়া সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় । আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে তাতালপুর এলাকার একটি ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। পরে তার পরিচয় পায় পুলিশ।
শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...