
সিলেটের গোয়াইনঘাটে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকার মন্দিরের সামনে একটি মিষ্টির দোকান থেকে রাজিব সরকার নামে এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় ও পরদিন সোমবার ভোরে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে (আইয়ালাবন্দ) নামক স্থানে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, রবিবার দিাবগত রাতে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। অপর দিকে সোমাবার সকালে স্থানীয়রা গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশের একটি খালে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।
পৃথক দুটি ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ দুই জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...