
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে জেলা পর্যায়ে ‘এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪’ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, শেরপুর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, শেরপুর এর উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ। জরায়ুমুখ ক্যান্সার ও টিকাদান কার্যক্রম এর উপর বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আহসানুল হাবিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, ইউনিসেফ এর ময়মনসিংহ বিভাগীয় শিশু সুরক্ষা কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, শিক্ষক মো. রফিকুল ইসলাম, রাশেদা বেগম, শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।
সভায় জানানো হয়, শেরপুর জেলায় ৫ম থেকে নবম শ্রেণীর ১০ থেকে ১৪ বছর ৩৬৪ দিন বয়সী ৮৪ হাজার নারী শিশুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান করা হবে।
এ কার্যক্রম ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। শুক্রবার এবং সরকারি ছুটির দিনগুলোতে এ কার্যক্রম বন্ধ থাকবে। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট ও গার্ল গাইডস এর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...