
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন হয়েছে নকলা উপজেলা কাবাডি দল। সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা শহরের পৌর মাঠে অনুষ্ঠিত ফাইনালে শেরপুর পৌরসভা কাবাডি দলকে ৩২-২৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নকলা।
ছয় পয়েন্টের ব্যবধানে হেরে রানার্সআপ হয় শেরপুর পৌরসভা দল। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মাদ জাহিদুল হাসান, বিপিএম।
শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা আওয়াল চৌধুরী ও আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...