
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে ২০২৫-২২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ-বনজ বৃক্ষের চারা, লেবুর চারা ও গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এসময় তিনি বলেন, বিএনপি সরকার কৃষকদের সকল সুবিধা সহজকল্পে কৃষক কার্ড প্রদান করছে। কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছে। এছাড়া কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় সেজন্য সারাদেশে কোল্ড স্টোরেজ স্থাপন করার উদ্যোগ নিয়েছে।
শেরপুর সদরের কৃষকরাও কোল্ড স্টোরেজ পাবেন। তিনি আরও বলেন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই পরিকল্পনায় বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান।
উপজেলা কৃষি অফিস জানায়, এদিন শেরপুর সদর উপজেলার ২ হাজার ৪শ কৃষকের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার, ৬২৫ জন কৃষকের মাঝে গাছের চারা, খুটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...