
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার একেএম জাহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ জেলা ও উপজেলা দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১ম থেকে ৫ম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে ৩৩ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৭জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে ৩৫ হাজার টাকাসহ সর্বমোট ২৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এছাড়া দুই জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে সেলাই মেশিন ও ৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...