
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষে শ্রবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।
এই মামলায় শেরপুর -৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামী করে ২৩১ জনকে স্বনামীয় ও অজ্ঞাতনামা আরো ৫০০ জনসহ মোট ৭৩১জনকে আসামী করা হয়েছে বলে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রেসব্রিফ করে নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা ।
ঘটনার দুই দিন পর গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ মামলাটি করেন।
প্রেস ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম গোপন রাখা হয়েছে। আমরা যাচাই বাছাই করছি, যাদেরকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
তবে যারা জড়িত না তাদের কোনভাবেই হয়রানি করা হবে না যেমনটা ঠিক, সেইভাবেই যারা জড়িত তাদের কোন ধরনের পরিচয় দেখা হবেনা। আসামি গ্রেফতার আছে কিনা জানতে চাইলে তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের প্রতিবাদে শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে জেলা জামায়াতের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং ৩১ জানুয়ারি শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের জন্য দোয়া দিবসের কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিগুলোতে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন।
এখনো উভয় দলের অন্তত ১০-১২ জন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ঝিনাইগাতীর যুবদল নেতা আমজাদ হোসেনের অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে ময়মনসিংহে চিকিৎসাধীন জামায়াত নেতা তাহেরুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলীয় সূত্রগুলো।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ