
শাহরিয়ার মিল্টন , শেরপুর : নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে শেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় রোববার (১৬ মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, গ্রাম আদালতের প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফ আহম্মেদ, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী প্রমুখ।
সভায় শেরপুরের ৫ উপজেলা নির্বাহী অফিসার ও ৫ উপজেলার গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...