
আমিনুল ইসলাম আহাদ, স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে টেংকের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া, রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে যায়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। এসময় বক্তারা আরো বলেন, সম্প্রতি নতুন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স রিনিউ করা হচ্ছে। অথচ আমরা দীর্ঘদিন ধরে পূর্বে দেওয়া লাইসেন্স বাতিলের দাবী জানিয়ে আসছিলাম।
কারণ ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে তা প্রকৃত রিক্সা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে আওয়ামীলীগ দলীয় নেতাদের লাইসেন্স দিয়েছে।
আমরা চাই ব্যাটারিচালিত অটোরিক্সার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...