শেরপুরে তারুণ্যের উৎসব উদ্বোধন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

শাহরিয়ার মিল্টন, শেরপুর :নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এমন স্লোগানে শেরপুর সদর উপজেলায় উদ্বোধন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি পালন করা হয়।

শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে তারুণ্যের উৎসবের এসব কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

এসময় ইউপি চেয়ারম্যান মনিরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেরপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর