
শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূর্বনেরচর গ্রামের মোঃ সুলতান হোসেনের ছেলে মো. মোতালেব হোসেন ওরফে বাচ্চু ও নালিতাবাড়ী উপজেলার পূর্বসমচূড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. সানোয়ার হোসেন ওরফে লুৎফর।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়ন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জুয়েলরানা, তারিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম ও সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোতালেব হোসেন ওরফে বাচ্চুকে হাতেনাতে আটক করা হয়। অপরদিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় আইকন মদসহ মো. সানোয়ার হোসেন ওরফে লুৎফরকে আটক করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি সালেমুজ্জামান বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...