
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে ‘নতুন কুড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১০ মে ) বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
সমাপনী দিনে বালক ব্যাডমিন্টন, কাবাডি বালক-বালিকা এবং ফুটবল বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও সভাপতি স্টেডিয়ামের মঞ্চে উপস্থিত থেকে বালকদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে তাঁরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...