
পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নড়াইল জেলা হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন নড়াইল সদর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ স্লোগানে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক রিপ্রেজেনটেটিভ অংশ নেয়।

মানববন্ধনে সদর উপজেলা (ফারিয়া) এর সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ফারিয়ার যুগ্ন-সাধারন সম্পাদক দিপেন বর্মন, উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম প্রমূখ।
জেলা ফারিয়ার সভপতি দীপংকর সরকার বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তাদের পেশাগত সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালালবিরোধী অভিযানে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আটক করেছিল। যদিও পরে যাচাই-বাছাই শেষে আদালত তাদের ছেড়ে দেন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য ও ব্যবহারবিধি পৌঁছে দেওয়াই তাদের মূল কাজ। হাসপাতালের কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের সঙ্গে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের সম্পৃক্ততা নেই।
সভাপতির বক্তব্যে জামাল উদ্দিন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কিন্তু এ কোম্পানির কর্মীদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি হয়নি।
এ কারণে নিরাপদ কর্মপরিবেশ ও চাকরির নিশ্চয়তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই আমাদের পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।
এসময় বক্তারা হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজের ক্ষেত্রে বাধা দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...