
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ডাকপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে রোববার (১৩ এপ্রিল) সকালে নিখোঁজ মাহবুবুর রহমান আনন্দ (২৭) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুবুর রহমান আনন্দ শেরপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ডাকপাড়া গ্রামের বাসিন্দা সবজি ব্যবসায়ী মাহবুবুর রহমান আকন্দ গত ১১ এপ্রিল তার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। রোববার সকালে ডাকপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে ভুট্টা ক্ষেতে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়।
খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) আ. খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত মাহবুবুর রহমান ওরফে আনন্দর লাশ উদ্ধার করে। পরে তার লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ধারণা করছে মাহবুবুর রহমান আনন্দকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবায়দুল আলম বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...