শেরপুরে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে মতবিনিময়

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ , ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর: জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

জেলা প্রশাসক বলেন, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থেই পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে। তিনি প্লাস্টিকের বদলে পাটজাত মোড়ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, একসময় বাজারে পলিথিন ছিল না।

তখন মানুষ পাটের ব্যাগেই বাজার করেছেন। এটি আমাদের সোনালি ঐতিহ্য ও গৌরবের অংশ। তাই ভবিষ্যতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হবে।

জেলা পাট কর্মকর্তা মো. নাজমুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ব্যবসায়ী প্রিয়তোষ সাহা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার, জাকিয়া জান্নাত, জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ জেলার জুটমিল ব্যবসায়ী, রাইস মিল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পাটচাষিরা।

মন্তব্য লিখুন

আরও খবর