
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর সদর উপজেলার নওহাটা এলাকায় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২৪ আগস্ট) উপজেলার নওহাটা এলাকায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত ইউনিক ফিস অ্যান্ড পোল্ট্রি ফিডস নামের মৎস্য ও পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করছিল। এ অপরাধে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...