
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে ১ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ এবং ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ আগস্ট) পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের এসব চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কল্যাণে সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের এ উদ্যোগ প্রশংসনীয়।
বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব।
আয়োজকদের পক্ষে কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ বলেন, গ্রন্থাগারের উদ্যোগে নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
এর আগে ৬০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। পরিবেশ রক্ষায় চারা বিতরণের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...