
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে অন্যত্র পাচারকালে কৃষকের বরাদ্দের ৩৫ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নজরুল ইসলাম প্রামাণিক নামের এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) উপজেলার রাংটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম প্রামাণিক উপজেলা সদর বাজারে অবস্থিত মেসার্স জনি টেড্রার্সের স্বত্বাধিকারী এবং বিআইসি এর সার ডিলার।
জানা গেছে, উপজেলা সদর বাজারে অবস্থিত মেসার্স জনি টেড্রার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম প্রামাণিক দীর্ঘদিন ধরে কৃষকের জন্য সরকারের বরাদ্দের সারের কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রি করে আসছিলেন।
রবিবার দুপুরে পাচারের উদ্দেশে ২০ বস্তা পটাশ (এমওপি) ও ১৫ বস্তা ডিএপি সার ভ্যানে বোঝাই করে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজারের একটি দোকানে নেওয়ার চেষ্টা করেন। পরে সারভর্তি ভ্যানটি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, সার পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স জনি টেড্রার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে কৃষি বিপণন আইন মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...