শেরপুরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ , ১ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের ৬০ জন প্রতিবন্ধী শিশুর অভিভাবকের হাতে কম্বল তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেওয়ারা বেগম, এনডিসি রাজীব সরকার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট মুখছেতুর রহমান,ফিজিওথেরাপিস্ট মনজুরুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।