শেরপুরে প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোট সংক্রান্ত প্রচার-পত্র বিলি

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ , ২১ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলার নকলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ-বহির্গমন পথ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো-সহ সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ভোটকেন্দ্র পরিদর্শন কালে তাঁরা স্থানীয় ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান-সহ গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি ও মতবিনিময় করেন।

এ সময় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, শেরপুরের এনএসআই এর উপপরিচালক ইফতেখার উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।