
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে ভারত সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় এ অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে বড় গজনী এলাকার সোলার ফ্যান্সিং কন্ট্রোল রুমের পাশে সুবিনাথ সাংমার বাড়ির কাছে মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ জব্দ করা হয়।
তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...