
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে ভ্রাম্যমান বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে শেরপুর ডিসি উদ্যানে অনুষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমান বইমেলায় মুক্ত মঞ্চে এ পুরস্কার বিতরণ করা হয়।
বইমেলার সংগঠক মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ।
সোমবার দুপুরে বইমেলা প্রাঙ্গনে গ্রামের দৃশ্য, নবান্ন উৎসব ও বসন্ত উৎসব নিয়ে তিনটি পৃথক গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আজ মঙ্গলবার পুরস্কার বিতরণ করা হয়।
ভ্রাম্যমান বইমেলার আয়োজকরা জানায়, কাগজের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হচ্ছে। এরি ধারাবাহিকতায় শেরপুরে চার দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়।
মেলা শেষ দিন শিশুদের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হলো। বইমেলায় বিশ্বের নামি-দাবি লেখক এবং নামি-দামি প্রকাশকের প্রায় ১০ হাজার বইয়ের সমাহার রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার