
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা ও সন্ধি পূজায় ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি আর পুরোহিতের ঘণ্টার শব্দ আর মন্ত্র পাঠে ছিল মুখরিত হয়ে উঠেছে শেরপুরের পূজামন্ডপগুলো।
সোমবার সকালে শেরপুর টাউনের বাগবাড়ি মহল্লায় বাগবাড়ি বয়েজ ক্লাব ও মাতৃ সেবক সংঘের পূজা মন্ডপ ঘুরে দেখা যায় ভক্তদের উপস্থিতিতে পূজার বিভিন্ন আচার পালন করা হচ্ছে।
মন্ডপে ভিড় করা ভক্তরা নিজেদের সংসারের সুখ-শান্তি এবং দেশ ও দশের সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করেছেন দুর্গা দেবীর কাছে।
বাগবাড়ি মহল্লার বাসিন্দা মিতু দে বলেন, “মার কাছে চেয়েছি, তিনি সবার জন্য শান্তি নিয়ে আসুক। প্রতিবছর মা আসেন বাপের বাড়িতে। সারাটি বছর যেন আমাদের ভালো কাটে, সেটাই কামনা করি মায়ের কাছে।”
ভক্ত মানিক সরকার বলেন, “মার কাছে চাইলাম দেশ ও দশের মঙ্গল। যেন সবার কল্যাণ হয়। সবাই যেন শান্তি ও আনন্দ লাভ করে। সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে বাংলাদেশ এটাই কামনা মার কাছে। ”
বাগবাড়ি বয়েজ ক্লাবের পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, মহা অষ্টমী পূজা উপলক্ষে ভক্তরা দুর্গা মাকে বস্ত্র, সিঁদুর ও শাখা দান করেন। সন্ধি পূজায় মাকে চৌষট্টি নৈবদ্য দিয়ে পূজা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...