
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে মে ২০২৬ এর মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৪ মে ) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাস জমি সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি বিষয়ক বিভিন্ন লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এছাড়া সরকারি সেবা প্রদানের মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স ,শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার(ভূমি)বৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...