
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দদূষণ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জন বাস-ট্রাক চালককে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (২১ এপ্রিল ) বিকেলে শহরের গৌরীপুর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’র আওতায় সোমবার বিকেলে শহরের গৌরীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ৫ জন বাস ও ট্রাক চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসাথে ৯টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
এব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...