শেরপুরে ৬শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে ৬শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেলে নয়আনী বাজারের জমশেদ আলীর মার্কেটে ভাড়া নেয়া তাসনিম ট্রেডার্সের গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে।

যার বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা। এসময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক মো. ইছরাফিল মিয়া পালিয়ে যায়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য লিখুন

আরও খবর